ব্রিটিশ সংবাদমাধ্যম talkSPORT-এর প্রতিবেদন অনুযায়ী, গিমারায়েসকে দলে ভেড়াতে নিউক্যাসলের কাছে আর্সেনালের দেওয়া প্রথম আনুষ্ঠানিক প্রস্তাব প্রত্যাখ্যাত হয়েছে। গিমারায়েসের ঘনিষ্ঠ সূত্রগুলো জোর দিয়ে জানিয়েছে, তিনি ক্লাবের পরিকল্পনায় কোনো ব্যাঘাত ঘটাতে চান না এবং সম্মানজনক আচরণ বজায় রাখতে চান।

এর আগে দলের অনুশীলন ক্যাম্পে যোগ দেওয়ার সময় পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছিলেন গিমারায়েস। গত রোববার নিউক্যাসলের পুরো দল অনুশীলন ক্যাম্পের জন্য স্পেনের লা মাঙ্গায় গেলেও, গিমারায়েস দেরিতে দলে ফেরার আবেদন করেছিলেন, কারণ এই সময়ের মধ্যে তার আর্সেনালে দলবদল হতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, নিউক্যাসল আর্সেনালের প্রথম প্রস্তাব প্রত্যাখ্যান করায় গিমারায়েস আজ দলের সঙ্গে যোগ দেবেন এবং একসঙ্গে অনুশীলন ক্যাম্পে অংশ নেবেন।